জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

 মেহেদী হাসান

 উত্তরের জেলা দিনাজপুরের নবাবগঞ্জ  জনপদের চিত্র নানা কারণে বদলে যাচ্ছে। পরিবেশ দূষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান, রাস্তা-ঘাটের সংস্কার ও উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি, বিশেষ করে বিভিন্ন  জায়গায় নাম ফলক  পদক্ষেপে আসছে এসব পরিবর্তন। পাশাপাশি মানবিক বিভিন্ন কর্মকাণ্ডেও এলাকার অসহায় মানুষের মধ্যে এসেছে স্বস্তি। আর এসব পদক্ষেপের নেপথ্যে মূল ভূমিকা রেখে চলেছেন বর্তমান নবাবগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান। 


গত বছরের ২৩ অক্টোবরে ইউএনওর দায়িত্ব নেন তিনি। এ দায়িত্বে এসে একের পর এক উন্নয়ন ও 
সংস্কার
 কার্যক্রম হাতে নিয়েছেন ফলে স্থানীয়দের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সীতাকোট বিহারের নামফলক এবং ডাকবাংলা চত্বরে ❝আই লাভ নবাবগঞ্জ❞ নাম ফলক স্থাপন করে 
নতুন দৃষ্টান্তের সূচনা করেছেন, যা স্থানীয়দের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। মোঃ  জিল্লুর রহমানের সাথে সহযাত্রী হিসেবে কাজ করতেছে নবাবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোঃ মুনতাসীর মাহফুজ এবং  নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে।

 শিক্ষার মানোন্নয়নেও ইউএনওর পদক্ষেপ প্রশংসনীয়। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে তিনি কঠোর। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা যেমন - তারুণ্যের উৎসব আয়োজন করা হয়েছে। রাস্তা ঘাটের সংস্কার  ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান ব্যাপক। স্বচ্ছতার ভিত্তিতে  সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও সরকারি উপহার প্রদান করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরস্থান মিলিয়ে বিভিন্ন  প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে সরকারি অনুদান।


বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ  বলেন, ❝ ইউএনও মহোদয় সেবাপ্রত্যাশীদের কথা শুনেন, বুঝেন এবং সাধ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করেন।❞ স্থানীয় সচেতন মহল বলেন ❝দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান নেন ইউএনও। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ  ইটভাটা ভেঙে দেন তিনি। পাশাপাশি ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা বন্ধকরণ, অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ  বালু উত্তোলন বন্ধকরণ, বনবিভাগের জমি উদ্ধার ও 
ভেজাল বিরোধী  অভিযান পরিচালনা করেন।


শৃঙ্খলা রক্ষায় ইউএনওর ভূমিকা চোখে পড়ার মতো। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি নির্দেশনার সঠিক বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে যা অনেনের মধ্যে  নজর কেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

1

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

2

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

3

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

4

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

5

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

6

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

7

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

8

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

9

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

10

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

11

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

12

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

13

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

14

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

15

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

16

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

17

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

18

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

19

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

20