জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর পোরশায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

মোঃ আরিফুল হক সাহিন 
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :-

প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলায় মঙ্গলবার (১২ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।


উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার উদ্যোগে সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় শপথ পাঠ ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম শেখ।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদাউসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারে দক্ষতা যেমন জরুরি, তেমনি যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তারা আরও বলেন, আজকের যুবকরা যদি আত্মউন্নয়ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে, তবে দেশ আগামী দিনে আরও বেশি অগ্রগতি অর্জন করবে। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আলোচনা সভার শেষে যুবকদের দেশের প্রতি দায়িত্বশীল হতে শপথ করানো হয়। দিবসটি ঘিরে পোরশায় সচেতনতা ও উদ্বুদ্ধকরণের এক শক্তিশালী বার্তা ছড়িয়ে পড়ে, যা ভবিষ্যতের যুব নেতৃত্ব গঠনে উৎসাহব্যঞ্জক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

1

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

2

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

3

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

4

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

5

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

6

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

7

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

8

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

9

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

10

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

11

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

12

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

13

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

14

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

15

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

16

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

17

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

18

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

19

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

20