মোঃ আরিফুল হক সাহিন।।
নওগাঁর পোরশায় আজকে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার পোরশা নওগাঁ ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উৎস মুখর পরিবেশে পালিত হয়েছে এ উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দেন সুযোগ্য উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী বিচারক নাবিলা ফেরদৌস র্যালিশেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে তিনি প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে এবারের প্রতিপাদ্য বিষয় অভয়াশ্রম গড়ে তুলি দেশিমাছে দেশ ভরি এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী বিচারক মোসাঃ নাবিলা ফেরদৌস অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান, এল জি ই ডি প্রকৌশলী উপজেলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা সহ স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ পোরশা থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি বৃন্দ। উল্লেখ্য পোরশা থানা অফিসার ইনচার্জ মহোদয় এর প্রতিনিধি বৃন্দরা উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠান টি সুশৃঙ্খল পরিবেশে পালন করতে ব্যাপক সহায়তা করেন।
মন্তব্য করুন