জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে LGED-এর সামাজিক কর্মসূচিতে অসহায় নারীদের কর্মসংস্থান


আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) পরিচালিত তিন বছর মেয়াদি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় অসহায় ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থানের উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সরকারিভাবে মাসিক ৯,০০০ টাকা বেতনে বিভিন্ন রাস্তার মোড়ে জঙ্গল পরিষ্কার, ভাঙা রাস্তা মেরামত এবং যাতায়াতযোগ্য পথ বজায় রাখতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।

আজ মঙ্গলবার কামালপাড়া মোড় এলাকায় কর্মরত নারীদের সাথে কথা হলে তারা জানান, কাজের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম—কোদাল, সাবল, ঝাড়ু, হাতমোজা, সেফটি সামগ্রী—সবই সরকার থেকে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসার প্যারাসিটামল, স্যালাইন, এন্টাসিড, সেফলোনসহ তাৎক্ষণিক ব্যবহার উপযোগী চিকিৎসা সামগ্রীও প্রদান করা হয়েছে।

এলাকাবাসী সরকারের এই উদ্যোগের প্রশংসা করে জানিয়েছেন, এ ধরনের কর্মসূচি একদিকে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে, অন্যদিকে রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ ও স্থানীয় পরিবেশ উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখছে।

স্থানীয়রা আরও বলেন, “নারীরা প্রতিদিন মনোযোগ দিয়ে কাজ করায় রাস্তাঘাট আগের তুলনায় অনেক পরিষ্কার ও চলাচলযোগ্য হয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।”

সরকারের এ সামাজিক কর্মসূচি নিয়ামতপুরের নারীদের সামনে নতুন দিগন্ত তৈরি করেছে—যা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়নকে একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

1

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

2

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

3

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

4

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

5

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

6

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

7

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

8

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

9

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

10

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

11

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

12

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

13

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

14

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

15

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

16

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

17

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

18

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

19

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

20