জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৫টি মহিষ আটক

নাজমুল হক
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ জন চোরাকারবারীসহ ৫টি ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁর  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ০৪ জানুয়ারি রবিবার  সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন
মোঃ রাশেদুল ইসলাম (২৬), পিতা: মোঃ খায়রুল ইসলাম
মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা: মোঃ মেহের আলী
মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা: মৃত গিয়াস উদ্দিন
মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা: মোঃ বেল্লাল হোসেন
তারা সকলেই নওগাঁর ধামইরহাট উপজেলার বাসিন্দা। 
বিজিবি জানায়, আটককৃত চোরাকারবারী ও জব্দকৃত গবাদিপশুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরপূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে

  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

1

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

2

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

3

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

4

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

5

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

6

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

7

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

8

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

9

নাসিরনগরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

10

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

11

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

12

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

13

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

14

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

15

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

16

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

17

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

18

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

19

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

20