জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষ প্রতীকে আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে প্রতিনিধি সমাবেশ

কামরুল হাসান

২৫ কুড়িগ্রাম ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সমর্থনে নাগেশ্বরী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও নাগেশ্বরী উপজেলা, পৌর জাসাসের  পরিবেশনায় দলীয়সঙ্গীত ও উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব নুরুন্নবী দুলালের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রতিনিধি সম্মেলন শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সহকারী অধ্যাপক জনাব আজহারুল ইসলাম আল-আমিন ও নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম ।তাদের কর্ম পরিকল্পনা কে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র জনাব আবু বক্কর সিদ্দিক। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম দীপ মন্ডল,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাফা,কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম।বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে দক্ষ, শিক্ষিত ও প্রশিক্ষিত  পুলিং এজেন্ট   নিয়োগে গুরুত্ব অরোপ করেন। ক্ষেত্র বিশেষে রিজার্ব  পুলিং এজেন্ট নিয়োগের পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জনাব সাইফুর রহমান রানার সহধর্মিনী  জনাবা শামিমা রহমান আপন , তিনি বক্তব্যে বলেন, "আপনারা প্রত্যেকে সাইফুর রহমান রানা তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের অস্তিত্বকে টিকে রাখতে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও নির্বাচনী প্রচারণায় কাজ করতে হবে"। 
প্রধান অতিথির বক্তব্যে ২৫ কুড়িগ্রাম ১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী জনাব আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন,"আল্লাহতালা আমাকে বুঝি নেতা করার জন্যই সৃষ্টি করেছেন,আমি এমপি হতে না পারলেও আপনাদের নেতা হতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট,তবে আপনারা যদি আমাকে সংসদে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠান তাহলে আমি এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো"।
সভাপতির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাইফুর রহমান রানার বিজয় নিশ্চিত ,  দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

1

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

2

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

3

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

4

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

5

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

6

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

7

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

8

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

9

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

10

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

11

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

12

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

13

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

14

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

15

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

16

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

17

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

18

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

19

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

20