জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

রবিউল ইসলাম 


দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্তের কথা জানান ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে বিষয়টি আরও যাচাই-বাছাইয়ের জন্য আগামীকাল রবিবার পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর আগে একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা আফরোজা খানমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে তিনি উল্লেখ করেন, দ্বৈত নাগরিকত্ব থাকলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। এই অভিযোগের ভিত্তিতে আফরোজা খানমের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে ইসি শুনানি গ্রহণ করে।

শুনানি শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে মনোনয়নপত্র স্থগিত রাখার ঘোষণা দেয় এবং পরবর্তী শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা উপস্থাপনের নির্দেশ দেয়।

এ ঘটনায় মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আগামী শুনানিতে ইসির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এই আসনে বিএনপির প্রার্থিতার ভবিষ্যৎ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

1

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

2

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

3

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

4

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

5

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

6

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

7

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

8

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

9

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

10

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

11

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

12

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

13

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

14

গফরগাঁওয়ে রেললাইন উপড়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

15

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

16

চিলমারীর খাউরিয়ার চরে ভাতিজাদের হামলায় ফুপু সহ আহত-৭

17

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

18

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

19

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

20