মো. রফিকুজ্জামান রকি।।
বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয়দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাসের শ্রমিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে এই কর্মবিরতি শুরু হয়। যা মঙ্গলবারও অব্যাহত আছে।
এনিয়ে দুইবারের মতো কর্মবিরতি পালন করা হচ্ছে। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে আবারও বাস চলাচল শুরু হয়।
সোমবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শুধু মাত্র চলাচল করছে একতা ট্রান্সপোর্ট।
এছাড়াও কিছু লোকাল বাস চলছে এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
মন্তব্য করুন