জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত

কাউছার আহমেদ ,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:


“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২ টার উপজেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।

সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমঅধিকারের গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, কন্যা শিশুরা দেশের অমূল্য সম্পদ, তাদের এগিয়ে নিতে হলে পরিবার ও সমাজের ইতিবাচক মনোভাবই সবচেয়ে বড় শক্তি।

দৌলতপুর উপজেলা প্রশাসনের এই আয়োজনে অংশ নিয়ে বক্তারা সবাই কন্যা শিশুদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মো. হুমায়ুন কোবির, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম,দপ্তর সম্পাদক উপজেলা প্রেসক্লাব দৌলতপুর মো. জহির মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার  বুলবুল আহমেদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার জয়মালা মন্ডল প্রমুখ।সকলের উপস্থিতিতে চকমিরপুর, কলিয়া, জিয়ানপুর ইউনিয়নের দশটি গ্রামের ৩১ জন কিশোরী যারা আমাদের স্বপ্নসারথি দলে ১৮ বছর পূর্ণ করেছে তাদেরকে উপহার ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

1

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

2

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

3

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

4

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

5

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

6

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

7

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

8

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

9

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

10

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

11

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

12

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

13

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

14

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

15

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

16

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

17

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

18

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

19

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

20