জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

কাউসার আহমেদ।।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান  করেন উপজেলা প্রশাসন। যুব দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল “ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ”।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে ১০.০০ টার সময় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় র‌্যালিটি এসে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।  এরপর উপস্থিত তরুণ উদ্যোক্তা ও যুবদের শপথ পাঠ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ঋণ পরিশোধকারী সফল আত্মকর্মী ও দক্ষ যুব সংগঠনকে সম্মাননা প্রদান করেন উপজেলা প্রশাসন।

আলোচনা সভায় ইউএনও নাহিয়ান নুরেন বলেন, যুবই শক্তি। যুবদের কল্যাণে কাজ করতে চাই। যারা উদ্যোমী তাদের ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে চাই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ও পরিবারের কথা চিন্তা করে আত্মনির্ভরশীল হতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থার পথ সৃষ্টি করতে হবে। কর্মমুখী যেই কাজ আছে সেই দিকে এগিয়ে যেতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

1

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

2

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

3

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

4

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

5

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

6

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

7

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

8

ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু

9

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

10

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

11

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

12

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

13

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

14

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

15

কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়নের শ

16

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

17

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

18

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

19

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

20