জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাউছার আহমেদ, দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পশ্চিমপাড় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার ইয়াহিয়া মোল্লার বিরুদ্ধে।

(২৬ আগস্ট) মঙ্গলবার সকালে সুবিধাভোগীরা এ অভিযোগ করেন।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়। প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চালের জন্য ৪৫০ টাকা দিলেও সুবিধাভোগীরা পাচ্ছেন ২৭ কেজি করে চাল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

একাধিক ভুক্তভোগী বলেন, “৪৫০ টাকায় ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ডিলার আমাদের ২৭ কেজি করে দিচ্ছেন। আমরা এই অনিয়মের সঠিক বিচার চাই।”

অভিযোগের বিষয়ে ডিলার ইয়াহিয়া মোল্লা বলেন, “আমি ৫০ কেজির তিন বস্তা চাল ৫ জনের মধ্যে ভাগ করে দিয়েছি। তারা বাইরে ওজন করে হয়তো কম পেয়েছেন। এরপর থেকে আমি ওজন করে ৩০ কেজি করে চাল বিতরণ করছি।”

ট্যাগ অফিসার মো. মোজাম্মেল হক বলেন, “৫০ কেজির তিন বস্তা পাঁচজনের মধ্যে বিতরণ করা হয়েছিল। তবে কিছু ভুক্তভোগী চাল কম পাওয়ার অভিযোগ করেছেন। কিছু বস্তায় ঢিলাঢালা (ওজনে ঘাটতি) থাকতে পারে। এরপর থেকে আমরা সঠিকভাবে ৩০ কেজি করে চাল বিতরণ করছি।”

দৌলতপুর উপজেলা খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, “আমি আজ অফিসে আসিনি। চাল কম দেওয়ার অভিযোগ শুনে প্রতিনিধি পাঠিয়েছি। আগামীকাল (আজ বুধবার) অফিসে এসে বিস্তারিত বলতে পারব।”

তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস দুপুর ২টার মধ্যে বন্ধ হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

1

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

2

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

3

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

4

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

5

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

6

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

7

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

8

মনিরামপুরে সাবেক আ’লীগ নেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে বিতর্

9

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

10

শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

11

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

12

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

13

নওগাঁয় পুলিশ সুপারের উপস্থিতিতে রানীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠ

14

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

15

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

16

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

17

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

18

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

19

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

20