জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

মহিউদ্দিন জুয়েল 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এটি এখন গ্রামের মানুষের জন্য এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কুশিউড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। স্থানীয়দের মতে, বর্ষাকালে নদীটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং নদীর পানি উপচে গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। পানির তোড়ে রাস্তার মাটি সরে গিয়ে এটি জরাজীর্ণ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে রাস্তাটির যা অবস্থা, তাতে পায়ে হেঁটে চলাচল করাই কষ্টসাধ্য, যানবাহন চলাচল তো দূরের কথা।
গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে গ্রামাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সামান্য বৃষ্টি হলেই কাদা আর গর্তে একাকার হয়ে যায় পুরো রাস্তা, তখন জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি মেরামত করা এখন সময়ের দাবি। বর্তমানে নদী শুকিয়ে যাওয়ায় এবং শুষ্ক মৌসুম চলায় এখনই রাস্তাটি মেরামতের উপযুক্ত সময়। যদি এই সময়ে সংস্কার কাজ না করা হয়, তবে বর্ষাকাল বা পরবর্তী সময়ে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়বে।
গ্রামের এক প্রবীণ বাসিন্দা আক্ষেপ করে বলেন, “বর্ষায় নদীর পানি আমাদের গ্রামের ওপর দিয়ে যায়, তখন রাস্তাটি আরও ভেঙে যায়। এখন পানি কম আছে, এখনই যদি কর্তৃপক্ষ নজর না দেয়, তবে আগামী বর্ষায় আমাদের গ্রামটি যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে।”
এলাকাবাসীর জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যেন দ্রুততম সময়ের মধ্যে কুশিউড়া গ্রামের এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন এবং গ্রামবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

1

সাটুরিয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

2

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

3

কুমিল্লা ১১ জামায়াতে ইসলামী দলীয় মনোনীত প্রার্থী ড. তাহেরের

4

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

5

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

6

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

7

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

8

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

9

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

10

অবৈধ ভাবে ফুটপাত দখল

11

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

12

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

13

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

14

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

15

আমার নির্মাণে আমি

16

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

17

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

18

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

19

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

20