জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত


মোঃ শাহাদাত

ঢাকার দোহার উপজেলায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে জয়পাড়া চৌধুরী হাইটস্ মার্কেটের ২য় তলায়  জয়পাড়া রক্তদাতা সংগঠনের আয়োজনে এ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস  পালন করা হয়।এ সময় জয়পাড়া রক্তদাতা সংগঠনের সভাপতি নিরব মোদকের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, জয়পাড়া রক্তদাতা  সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর জসিম উদ্দিন, উপদেষ্টা মন্ডলী সদস্য ডক্টর খোকন, আতিকুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, জয়পাড়া রক্তদাতা সংগঠন একটি সামাজিক সংগঠন। মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান করতে ছুটে যায় বহুদূর। এমনিভাবে আগামি দিনের পথচলায় এই সংগঠন আরো এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

সংগঠনটির সভাপতি নীরব মোদক  বলেন, আমাদের এই মানবতার কাজ চলমান থাকবে। সামনে  এর পরিধি দিন দিন বৃদ্ধি করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। জয়পাড়া  রক্তদাতা সংগঠন আছে,  ছিল, ইনশাল্লাহ সামনেও অসহায় সহ সকল মানুষের পাশে থাকবে।

আরো উপস্থিত ছিলেন বন্ধন সেবা সংগঠন, নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন, অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন, মধুচর একতা সংঘ, বিডি ক্লিন, ইউথ ব্লাড ডোনার ক্লাবের সকল সদস্যবৃন্দ ও জয়পাড়া ক্লিনিক, আশা ক্লিনিক, মুক্তি ক্লিনিক, ডি এন মেডিক্যাল সার্ভিস কর্তৃপক্ষ সহ জয়পাড়া রক্তদাতা সংগঠনের সকল সদস্যবৃন্দ ।

পরে জয়পাড়া রক্তদাতা  সংগঠনের  সক্রিয় দায়িত্ববান কর্মীদের হাতে  সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

1

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

2

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

3

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

4

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

5

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

6

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

7

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

8

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

9

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

10

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

11

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

12

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

13

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

14

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

15

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষ

16

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

17

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

18

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

19

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

20