জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুলে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হলো বর্ণাঢ্য ফল উৎসব। দেশীয় ফলের গুরুত্ব ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও সুধীজনেরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের দেশীয় ফল অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। এগুলোর চাষ ও সংরক্ষণ বাড়ানো এবং নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।” তিনি এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

ফল উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত স্টলগুলোতে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, কলা, পেয়ারা, তেঁতুল, আতা, বিলুপ্তপ্রায় চালতা, কুল, ডেউয়া, আমড়াসহ নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল। বিশেষ আকর্ষণ ছিল সেইসব ফল, যেগুলো এখন বিলুপ্তির পথে। শিক্ষার্থীদের হাতে তৈরি ফল-ভিত্তিক পরিবেশনা, সাজসজ্জা এবং ফলের গুণাগুণ তুলে ধরা তথ্যচিত্র সবাইকে মুগ্ধ করে।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, “শিশুদের মধ্যে দেশীয় ফল সম্পর্কে আগ্রহ তৈরি করতে হবে। কারণ এগুলো শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকর ও আমাদের ঐতিহ্যের অংশ।”

শিক্ষার্থীরাও এমন আয়োজনে ভীষণ খুশি। তারা জানায়, ফল উৎসব তাদের জন্য আনন্দের হলেও এর মাধ্যমে তারা দেশীয় ফলের উপকারিতা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে।

 এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

1

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

2

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

3

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

4

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

5

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

6

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

7

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

8

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

9

শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

10

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

11

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

12

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

13

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

14

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

15

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

16

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

17

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

18

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

19

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

20