জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা পরিত্যাগ

আনিসুজ্জামান 
বিশেষ প্রতিনিধি কটিয়াদী কিশোরগঞ্জ। 

কিশোরগঞ্জ জেলা অন্তর্গত  কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগরিয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মো: আলামিন  দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়েছেন।  গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন গাড়ি ব্যবসায়ী।

জানা যায়, গত এক বছর ধরে অনলাইনে নাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে ৮ লাখ টাকা হারিয়েছেন আল আমিন। জুয়া খেলার নেশায় আসক্ত হয়ে তার একটি টমটম ও পিকআপ গাড়ি বিক্রি করে দিয়েছেন।

আল আমিনের চাচা এখলাস মিয়া জানান, আল আমিন একজন কর্মঠ ছেলে। মেশিনের টমটম ও পিকআপ ভাড়া দিয়ে ভালোই চলছিল তার সংসার। সে গত এক বছর ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে দুটি গাড়ি বিক্রি করে দেয়। এখন অর্থনৈতিকভাবে অনেক  দুর্বল হয়ে পড়েছে । সে পরিবারের কাছে কথা দিয়েছে আর কোনোদিন জুয়া খেলবে না। তার দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করাতে সোমবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে ৬ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছেড়েছে।

আল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে অনলাইন জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখে আমিও খেলেছি। পিকআপ ও টমটম ভাড়া থেকে আয়ের টাকায় আমার সংসার চলে। আমি নিজেও পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবনের সবকিছু শেষ করে ফেলেছি। গত এক বছরে  প্রায় ৮ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ।আমার  জমানো টাকা শেষ করে সবশেষ ২টি গাড়ি বিক্রি করে জুয়া খেলেছি। আমি তওবা করছি, যত দিন বেঁচে থাকব আর কোনোদিন জুয়া খেলব না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন জুয়া খেলার নেশা থেকে ফিরে আসতে পারি।আমীন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

1

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

2

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

3

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

4

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

5

বামনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

6

কাজিপুরে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প

7

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

8

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

9

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

10

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

11

ইউটিউবে প্রথম ভিডিও আপলোডের ২০ বছর, কে করেছিলেন

12

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

13

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

14

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

15

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

16

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

17

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

18

বিজয় নিশান

19

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

20