জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরা-ভেটখালি সড়ক সংস্কার ও বর্ধিতকরণের কাজ

সেলিম আহম্মেদ।।

সাতক্ষীরা–ভেটখালি সড়ক উন্নয়ন প্রকল্পের সর্বশেষ আপডেটঃ---
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরা থেকে ভেটখালি পর্যন্ত সড়ক সংস্কার ও বর্ধিতকরণের কাজ। 
প্রকল্পের কাঠামোঃ--
সাতক্ষীরার লাবনী মোড় থেকে ভেটখালি পর্যন্ত 
সড়ক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৬২.৩২৫ কিলোমিটার। সড়কটিকে ছয়টি ভাগে ভাগ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। 
প্রতিটি ভাগ হলো—
১. লাবনী মোড় থেকে আলিপুর চেকপোস্ট
২. আলিপুর চেকপোস্ট থেকে পারুলিয়া গরুর হাট
৩. পারুলিয়া থেকে নলতা হাদীপুর
৪. হাদীপুর থেকে কালিগঞ্জ ফুলতলা
৫. কালিগঞ্জ ফুলতলা থেকে শ্যামনগর সরকারি মহসিন কলেজ
৬. মহসিন কলেজ থেকে ভেটখালি।
প্রকল্পটির জন্য ঠিকাদারের লেস কমিশন বাদে বরাদ্দ করা হয়েছে ৫৮২ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছেন তিন ঠিকাদারি প্রতিষ্ঠান—
১.মইনউদ্দীন বাঁশি লিমিটেড (দুই ভাগ)
২.বাবু পাটোয়ারী, যশোর (মইনউদ্দীনের অংশীদার হিসেবে দুই ভাগ)
৩.জহুরুল লিমিটেড, মেহেরপুর (দুই ভাগ)।
কাজের সর্বশেষ অগ্রগতি ও বাস্তবতাঃ--
ইতোমধ্যে সড়কের দুই পাশে জলাশয় ভরাট ও কয়েকটি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ।
প্রকল্পটির কার্যাদেশে বলা আছে, ৩০ জুন ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করতে হবে। যদিও প্রকল্পের মোট মেয়াদ পাঁচ বছর, ইতোমধ্যেই তিন বছর অতিক্রান্ত হয়েছে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজের সাথে নাগরিক সমাজের সাক্ষাৎ হলে কাজের অগ্রগতি বিষয়ে এসব তথ্য সরবরাহ করেন সড়ক ও জনপথ বিভাগের এসও রাফিউজ্জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

2

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

3

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

4

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

5

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

6

বাংলাদেশ প্রেসক্লাব,কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ-বার্ষিকী সম্মে

7

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

8

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

9

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

10

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

11

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

12

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

13

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

14

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

15

শিবনাথ শাহা ব্রিজটি মরণ ফাঁদে পরিনত

16

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

17

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

18

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

19

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

20