জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোঃ মশিউর রহমান

দিনাজপুর জেলা প্রতিবেদন মোহাম্মদ মশিউর রহমান 

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম 

মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) 

জনাব মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে প্রাপ্ত প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত আসামি বিগত ফ্যাসিস্ট

 সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ বণ্টন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং আন্দোলন চলাকালে সংঘটিত হামলার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

আরও জানা যায়, পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিলেন বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দিনাজপুর জেলার সদর থানায় দায়েরকৃত একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। অপর একটি মামলায় তাকে অভিযুক্ত করে পিবিআই, দিনাজপুর কর্তৃক ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

1

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠ

3

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

4

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

5

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

6

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

7

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

8

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

9

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

10

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

11

০৪ জেলায় ঝড়ের আভাস

12

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

13

বিএনপি উদ্যোগের মতো বিনিময় সভা র আয়োজন

14

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

15

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

16

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

17

চকরিয়ায় নতুন হাওয়া

18

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

19

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

20