জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের একাধিক আহ্বায়ক কমিটি ঘোষণা

পলাশ হাওলাদার, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ–এর উদ্যোগে দিনাজপুর জেলার বিরল, কাহারোল ও বীরগঞ্জ উপজেলা এবং বিরল পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয় বলে জানা গেছে।
বিরল উপজেলা শাখায় মোঃ আশরাফুল আলম জুয়েল-কে আহ্বায়ক ও মোঃ মাহাবুল ইসলাম-কে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিরল পৌর শাখায় মোঃ সালাউদ্দিন আজাদ সুমন-কে আহ্বায়ক ও রুহুল আমিন-কে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অন্যদিকে কাহারোল উপজেলা শাখায় মোঃ রাসেল-কে আহ্বায়ক ও শাহ মোঃ তৌফিক হোসেন তনু-কে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া বীরগঞ্জ উপজেলা শাখায় মোঃ রেজাউল করিম মনি-কে আহ্বায়ক ও মোঃ আবু সাঈদ-কে সদস্য সচিব করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়।
উক্ত কমিটিসমূহের অনুমোদন দেন দিনাজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সংগ্রামী আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম এবং বিপ্লবী সদস্য সচিব হাজী মোহাম্মদ ইকবাল টারজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়কবৃন্দ বরকত হোসেন মামুন, সাহিদ খান শাহিন, আল আরফা পান্না, মোঃ রাসেল, ইফতেখার মণ্ডল, জামিউল হোসেন জামু, জেলা সদস্য মোঃ নুর আলম সোহেল, ডা. মোঃ মশিউর রহমান, পৌর যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। ক্রীড়ার মাধ্যমে তরুণদের সংগঠিত করে একটি দেশপ্রেমিক ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কাজ করে যাচ্ছে।
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা জানান, নবগঠিত কমিটির মাধ্যমে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিএনপি’র আদর্শ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে পড়বে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবগঠিত কমিটির সফলতা ও জাতির কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

1

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

2

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনো

3

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

4

সাতক্ষীরা রেঞ্জের দুই কর্মকর্তার বিরুদ্ধে কৌশলে ঘুষ লেনদেনের

5

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

6

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

7

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

8

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

9

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

10

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

11

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

12

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

13

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

14

হাবিবুর রহমান সুমন

15

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

16

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

17

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

18

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

19

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

20