জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

 মোঃ মশিউর রহমান  

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আবু বকর সুমন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে আরও ভূমিকা রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

1

ভয় দেখাতেই মাঠে নেমেছি

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

3

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

4

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

5

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

6

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

7

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

8

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

9

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

10

পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা

11

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

12

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

13

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

14

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

15

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

16

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

18

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

19

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

20