জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ কবির সরকার।।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা সহ সাংবাদিকদের উপর নির্যাতন খুন-গুম হারানিমূলক মামলা ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে সকল সাংবাদিকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধনে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবু শহীদ, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ইমাম রেজা, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু।
মানববন্ধনের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি কবির সরকার,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল‌।
মানববন্ধনে বক্তারা বলেন প্রকাশ্যে সাংবাদিক হত্যা পৃথিবীর জঘন্যতম একটি হত্যাযজ্ঞ, দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে। 
মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসহাক আলীর সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

1

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

2

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

3

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

4

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

5

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

6

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

7

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

8

পাবনা থেকে ৯ বছরের শিশু কন্যার মরাদেহ উদ্ধার

9

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

10

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

11

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

12

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

13

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

14

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

15

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

16

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

17

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

18

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

20