এইচ,এম,আল আমিন ভূঁইয়া।।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর এসআর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম ও দাউদকান্দি নাগরিক ফোরামের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে এই কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নূরআলম ভূঁইয়া আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার এবং উদ্বোধক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, এসআই গাজী মোতাব্বির হোসেন, সাংবাদিক শরীফ প্রধান, মাওলানা হাবিব ইসলাম ও মো. মিজানুর রহমান তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট রাসেল রাফি।
বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। শিক্ষার্থীদের হাতেই ভবিষ্যতের সবুজ বাংলাদেশ।”
অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।