জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।


বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কী করবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সঙ্গে কমিটমেন্ট (অঙ্গীকার) আছে তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলো ব্যাপারে ভারতের সঙ্গে অ্যাঙ্গেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।’


মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত ও উদ্বিগ্ন। এখনো সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরো উন্নত করবে ভালো করবে।’


তিনি বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু একই সঙ্গে মনে করি ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে সমাধান করা উত্তম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

1

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

2

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

3

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা ট্যাপেন্টাডেলসহ দুই

4

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

5

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

6

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

7

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

8

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

9

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

10

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

11

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

12

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

13

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

14

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

15

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

16

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

17

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

18

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

19

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

20