পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও সর্ব্বোচ্চ ধর্মীয় গুরু, মিয়ানমার সরকার প্রদত্ত "অগ্রমহাপন্ডিত"উপাধিপ্রাপ্ত, এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কতৃর্ক "সাদা মনের মানুষ"স্বীকৃতিপ্রাপ্ত, কাচালং শিশু সদনের অধ্যক্ষ,অনাথপিতা বৌদ্ধ সমাজের কীর্তিমান পুণ্যপুরুষ ক্ষণজম্মা মহান ব্যক্তিত্ব চতুর্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ৩ দিন ব্যাপি অনুষ্ঠান আগামী ১৮,১৯,২০ ডিসেম্বর ২০২৫ খিস্ট্রাব্দে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে মহা সমারোহে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার ও জাতীয় অন্তোষ্টিক্রিয়া উদযাপন কমিটির মাস ব্যাপি ব্যাপক কর্মযোগ্যর মধ্যেদিয়ে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে উদযাপন কমিটি সূত্রে জানা গেছে। ভদন্ত তিলোকানন্দ মহাথের মরা দেহ বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় দায়ক-দায়িকাদের উপস্থিতিতে উপজেলার বিভিন্নস্হাসহ বৌদ্ধ ধর্ম মন্দির প্রাঙ্গনে প্র
দক্ষিণ র্যালীর প্রারম্ভিক আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) থেকে মূল অনুষ্টান শুরু হয়ে হয়ে শনিবার( ২০ ডিসেম্বর) ধর্মীয় অনুষ্টান সহ দাহক্রিয়া সম্পূণ্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানসূচি অনুযায়ে তিনদিন ব্যাপি মহতি ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় চাকমা সার্কেল চীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপেন দেওয়ান অবসরপ্রাপ্ত জেলা জজ বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেব প্রসাদ দেওয়ান সদস্য রাঙামাটি জেলা পরিষদ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন,ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের।ওই দিন সকাল ৬ ঘটিকায় ভিক্ষু সংঘের প্রাতঃরাশের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় দিনব্যাপি ধর্মীয় অর্চনায় সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় প্রদীপ প্রজ্জলন ও ধর্মীয় কীর্তনের মধ্যে দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সম্পূন্ন হবে।শুক্রবার (১৯ডিসেম্বর) দ্বিতিয় দিনের অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রদীপ চাকমা ,উপদেষ্টা পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,বিশেষ অতিথি কাজল তালুকদার ও মোঃ রকিব হোসেন পুলিশ সুপার রাঙামাটি। উক্ত সভায় সভাপতিত্ব করবেন,ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের সভাপতি জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ।ওইদিন সকাল ৬ ঘটিকায় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ ও দিনব্যাপি ধর্মীয় নানা আয়োজন শেষে সন্ধ্যা ৭ঘটিকায় ধর্মীয় কীর্তনের মধ্যেদিয়ে দ্বিতিয় দিনের কার্যক্রম সম্পূণ্ন হবে।শনিবার (২০ডিসেম্বর) ভদন্ত কল্যামিত্র মহাথেরর সভাপতিত্বে দানকার্য ও আলোচনা সভার মধ্যে দিয়ে সকাল ১১ঘটিকায় ভিক্ষুসংঘের পিন্ডুগ্রহণে অনুষ্ঠানের মাধ্যেদিয়ে সকল কার্যক্রম সম্পূর্ণ হবে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা সহ বিভিন্ন দেশের ধর্মীয় যাযক সহ কয়েক লক্ষ লক্ষ পূর্ণ্যাথির সমাগম হবে বলে মত প্রকাশ করেন জাতীয় অন্তোষ্টিক্রিয়া উদযাপন পরিষদ সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকর মহাথের।
তিনি বলেন, ক্ষণজম্মা এই মহান ব্যক্তিত্ব ও বৌদ্ধ সমাজের কীর্তিমান পূণ্যপুরুষ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জম্ম সাল ১৯৩৭ খিস্ট্রাব্দ,প্রবজ্যা ১৯৫৬খিস্ট্রাব্দ,উপসস্মদা ১৯৫৯ খিস্ট্রব্দ,মহাপ্রয়ান ০২নভেম্বর ২০২৩খিস্ট্রব্দ। ব্যক্তি জীবনে তিনি ধর্ম ও অনাথ শিশুদের শিক্ষাদানে ব্যাপক অবদান রাখেন।