শাহরিয়ার ইমন জয়
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশে বিএনপি নেতার বিরুদ্ধে ১২ লাখ টাকার মাছ চুরির অভিযোগে পি বি আইয়ের চার্জশিট

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়ন বিএনপি'র সদ্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সিঙ্গার পাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ শাহিন আলম উকিলের বিরুদ্ধে পুকুর থেকে ১২ লাখ টাকার মাছ চুরি করে বিক্রির অভিযোগের সত্যতার ভিত্তিতে সিরাজগঞ্জ আদালতে চার্জশিট প্রদান করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 
চার্জশিট সূত্রে জানা যায়, অভিযোগকারী রাজিয়া সুলতানা উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকরা গ্রামে ১০টি পুকুরে মাছ চাষ করেন। ৫ই আগস্ট এর পট পরিবর্তনের পর শাহিন আলম উকিল তার দলবল নিয়ে লাঠিসোঠা, রড ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে হুমকি প্রদানের মাধ্যমে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে ৮/৮/২৫ থেকে ১০/৮/২৫ইং তারিখ পর্যন্ত পুকুরগুলো থেকে ১২ লাখ টাকার মাছ চুরি করে বিক্রি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মোঃ আশিকুর রহমান উল্লেখ করেন, বাদিনীর অভিযোগের প্রেক্ষিতে শাহিন আলম উকিলসহ তার সহযোগীদের বিরুদ্ধে পেনাল কোড ১৪৩/ ৪৪৭/ ৩৭৯ /৫০৬ /১১৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতিয়মান হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নিমগাছি শীতলাই পুকুর থেকে চাঁদাবাজি, টাকার বিনিময়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদককে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বানানোসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের টাকার বিনিময়ে   আশ্রয়  দেওয়ার অভিযোগ রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

1

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

2

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

3

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

4

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়

5

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

6

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

7

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

8

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

9

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

11

জমি নিয়ে বিরোধে নাগেশ্বরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩

12

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

13

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

14

ফরিদপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী পিক-আপের সংঘর্ষ নিহত ৩, আহত

15

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

16

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

17

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

18

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

19

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

20