জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালা হাসপাতালের আরএমও ডাঃ নয়ন নারী কেলেঙ্কারির অভিযোগে বদলী, ঠেকাতে দৌড়ঝাপ শুরু

ষ্টাফ রিপোর্টার।।

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন নারী কেলেঙ্কারির অভিযোগে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। বদলী ঠেকাতে লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে ঢাকাতে অবস্থান করছেন বলে জানা গেছে। 

প্রাপ্ত তথ্যে জানা যায়, চাকুরী জীবনের শুরুতে ডাঃ খালিদ হাসান নয়ন মেডিকেল অফিসার হিসেবে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে দলীয় প্রভাব খাঁটিয়ে সম্পূর্ণ গাঁয়ের জোরে সিনিয়রদের টপকিয়ে আরএমও পদ বাগিয়ে নেন। এই সুযোগে পদের প্রভাব কাজে লাগিয়ে একজন নারী মেডিকেল অফিসারের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর ক্ষেপে যান এবং তাকে তাড়াতে উঠে পড়ে লেগে যান। একপর্যায়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা সহ স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে হয়রানি করতে থাকেন। এসময় ডাঃ রাজিব সরদার নারী কেলেঙ্কারির ঘটনা উর্দ্ধতোন কর্তপক্ষ কে লিখিতভাবে অবিহিত করেন। এর কিছু দিন পরে ডাঃ রাজিব সরদারের বদলীর আদেশ হয়।

সেই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ৪৫.০১.০০০০.০০০.০০৪.২৫.০০০২.২৫.৬৮.৯০৮ স্বারকে পরিচালক (প্রশাসন) ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত পত্রে ডাঃ খালিদ হাসান নয়ন কে শর্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলীর আদেশ দেন। 

এদিকে ডাঃ নয়নের তালায় নিজস্ব চেম্বার থাকায় ও ব্যক্তিগত সুযোগ সুবিধার কারণে অন্যত্রে বদলী হওয়ায় ক্ষেপে যান। বদলী আদেশ পরিবর্তন করতে বর্তমান কর্মস্থলে যোগদান না করে লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। 

এরআগে ডাঃ নয়ন আরএমও থাকা কালীল সময়ে তালা হাসপাতালের রুগী ওয়ার্ডের ১০ টি এসি চুরি হয়। অদ্যবধী তার কোনো তদন্ত করা হয়নি। দলীয় প্রভাবে প্রশাসনিক ক্ষমতা তার হাতে থাকলেও নৈশপ্রহরী সহ কেহই নিজ দ্বায়িত্ব পালন করেনি। প্রশানিক কাঠামো ভেঙে পড়ে, রোগী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেবা না পেয়ে ফিরে যায়। অধিকাংশ ডাক্তার অফিস না করে বিভিন্ন ক্লিনিকে দ্বায়িত্ব পালন করেন। হাসপাতালের ষ্টাফ ঔষধ সরিয়ে ফেলার কারণে দরিদ্র অসুস্থ ব্যক্তিরা ঔষধ পায় না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, হাসপাতালের একজন নারী ডাক্তারের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। সে স্থানীয় হওয়ার কারণে কাহারও মূল্যায়ন করে না। তার যথেচ্ছা চলার কারণে হাসপাতালে কোনো শৃঙ্খলা নেই। তাকে অন্যত্র বদলীর কারণে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান তারা। 

এবিষয়ে জানতে চাইলে ডাঃ নয়ন বলেন, আমি বাইরে আছি। আমাকে বদলী করা হয়েছে সত্য তবে আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ খুবই দুঃখজনক। আমি কখনো এ ধরনের কাজের সাথে জড়িত ছিলাম না। মিথ্যা অভিযোগ তুলে আমাকে অপমানিত করা হয়েছে বলে জানান তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

1

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

2

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

3

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

4

শার্শায় এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

5

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

6

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

7

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

8

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

9

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

10

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

11

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

13

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

14

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

15

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

16

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

17

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

18

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

19

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

20