জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তালা উপজেলায় লটারির মাধ্যমে ও এম এস ডিলার নিয়োগ

আব্দুল্লাহ আল মামুন।।

সাতক্ষীরা তালায় ও এম এস ডিলার নিয়োগের কাজ সম্পন্ন করেছে তালা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার উপস্থিত থেকে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে প্রকাশ্যে লটারির কার্যক্রম সম্পন্ন করেন।
রবিবার (২৭জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অংশ গ্রহণকারী, পুলিশ প্রশাসন, সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতে এ লটারি সম্পন্ন হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান,  তালা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনউদ্দীন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফ হোসেন, তালা প্রসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সহ প্রায় অর্ধ  শতাধিক  ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।
মোঃ আনোয়ারুল ইসলাম, শেখ নুরুল আমিন ও  মোঃ শিমুল লটারির মাধ্যমে নির্বাচিত হন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী আগ্রহী প্রার্থীগনের কাছে থেকে আবেদন গ্রহণ করা হয়। এসকল আবেদনপত্র যাচাই বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতে আজ লটারি সম্পন্ন করা হয়। যে কোনো রকমের অনিয়ম ও সংশয় এড়াতে প্রকাশ্যে লটারির ব্যবস্থা করা হয়েছে। সরকারী কোনো কাজে অনিয়ম হতে দেয়া হবে না বলে জানান তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

1

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

2

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

3

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

4

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

5

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

6

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

7

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

8

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

9

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

10

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

11

বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

12

রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরে জমি দখল

13

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

14

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

15

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

16

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

17

মহাসচিবের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

18

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

19

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

20