জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আকন মুহাম্মদ রাসেল 

বরগুনার তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯নভেম্বর ) রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনী সদস্যরা।


আটককৃত মাদক কারবারির নাম রিমন মোল্লা  (১৯)। তিনি তালতলীর শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা এলাকার পিতা দুলাল মোল্লার ছেলে।


নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিমন মোল্লাকে  আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি  মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককৃতকে তালতলী থানায় হস্তান্তর করা হয়।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন,আটককৃত রিমন মোল্লার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

1

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

2

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

3

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

4

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

5

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

6

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

7

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

8

মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-০৪ আসনের বিএনপি মনোনীত সংসদ স

9

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

10

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

11

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত-২

12

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

13

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

14

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

15

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

16

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

17

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ই.সি.জি মেশিন চুরির অভিয

18

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

19

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

20