জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ

মাহে আলম মাহী।।

সারাদেশে আইন-শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। জেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহাজনপট্টি, সদর রোড, বাংলস্কুল মোড়, নতুন বাজার দিয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। 
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্ত্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, কৃষকদল সভাপতি আব্দুর রহমান সেন্টু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির হাওলাদার, আব্দুর রব আকন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরসাউস, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেব দল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ প্রমূখ।  
বক্তব্যে রাইসুল আলম বলেন, এদেশ খালেদা জিয়ার, এদেশ তারেক জিয়ার। যারা খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন তাদের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলে পালাবার জায়গা খুঁজে পাবেন না। তিনি জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, আগামী রমজানের পূর্বে নির্বাচনের তারিখ দেয়া হয়েছে। তখন থেকেই আপনারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, যাতে করে নির্বাচনটা বানচাল হয়ে যায়। দেশের মানুষ বিগত ১৮ বছর ভোট দিতে পারে নাই। তারা ভোটের জন্য আকাঙ্খা করতাছে। আমরা চাই একটি সুষ্ঠ নির্বাচন, যার মাধ্যমে মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে। 
তিনি আরো বলেন, অন্যের সমালোচনা করার আগে নিজের দিকে তাকান। এনসিপি’র নেতারা গতকাল গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়েছেন। আগে আপনারা ভাত খেতে পারতেন না, এখন একেক জন একেকটি গাড়ীতে করে ঘুরে বেড়ান ? তাই আগে নিজেরা ঠিক হন, তারপর অন্যের সমালোচনা করবেন। ভোলার মাটিতে কোন ষড়যন্ত্র করবেন না। কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।
বিক্ষোভ মিছিলকে সফল করতে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। এছাড়াও ভোলার বিভিন্ন উপজেলা থেকেও শত শত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলকে সফল কারার জন্য জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন ভোলার রাজপথ।
a

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

1

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

2

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

4

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

5

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

6

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

7

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

8

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

9

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

10

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

11

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

12

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

13

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

14

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

15

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

16

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

17

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

18

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

19

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

20