জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

এম জিশান পারভেজ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া।
আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলাটি করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ আমিনুল ইসলাম।

মামলায় অভিযোগ তোলা হয়, ফ্যাশন হাউসটি থেকে শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তা না করে যোগাযোগ বন্ধ দেন তিশা, এমনকি শাড়িটির মূল্যও পরিশোধ করেননি তিনি। শাড়িটির দাম ২৮ হাজার ৮০০ টাকা।
অভিযোগের বিষয়ে নিয়ে বক্তব্য জানতে আজ সন্ধ্যায় প্রথম আলোর তরফ থেকে তিশাকে ফোন করা হলেও তাঁর সাড়া মেলেনি। তবে এর আগে এক ফেসবুক পোস্টে তিশা দাবি করেছেন, শাড়িটি তাঁকে উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২২ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ। নোটিস পাওয়ার এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে (প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুক) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের জন্য তিশাকে ক্ষমা চাইতে বলা হয়, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নোটিসের জবাব দেননি তিশা। এরপর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি 

পরোয়ানার আদেশ চাওয়া হয়, ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

1

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

2

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

3

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

4

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

5

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

6

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

7

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

8

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

9

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

10

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

11

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

12

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

13

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

14

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

15

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

16

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

17

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

18

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

19

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

20