জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি এজিএস মহিউদ্দীন খানকে সংবর্ধনা দিল হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসায়

মোঃ গোলাম কবীর।।
দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনে এজিএস পদে জয়লাভ করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মহিউদ্দীন খান।

তার এই গৌরবোজ্জ্বল অর্জনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাদ্রাসার পক্ষ থেকে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সহকারী জেলা প্রশাসক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, এবং এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি জয়পুরহাট তথা হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার গৌরব। তার মতো আদর্শবান তরুণ নেতাদের হাতেই দেশের রাজনীতির ভবিষ্যৎ নিরাপদ ও ন্যায়নিষ্ঠ হবে।

বক্তারা তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত এজিএস মহিউদ্দীন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

1

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

2

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

3

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

4

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

5

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

6

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

7

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

8

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

9

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

10

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

11

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

12

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

13

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

14

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

15

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

16

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

17

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

18

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

19

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

20