জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

মোঃ রাতুল হাসান লিমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েই তারেক রহমানকে প্রার্থী করা হয়েছে।
এদিকে তারেক রহমানের প্রার্থী হওয়ার খবরে ঢাকা-১৭ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি পরিবর্তে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

1

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

2

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

3

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

4

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

5

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

6

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

7

৪০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

8

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

9

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

10

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

11

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

12

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

13

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

14

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

15

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

16

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

17

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

18

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

19

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

20