মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ডিবি পুলিশ কর্তৃক মাদক কারবারি গ্রেফতার

ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি অবৈধ মাদক গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই(নিঃ)/মোঃ সোহেল মিয়া সঙ্গীয় এএসআই/ শহিদুল ইসলাম এবং ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে ইং-১৯/০৫/২০২৫ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় গাউছিয়া এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া সাকিনস্থ ধৃত আসামী মোঃ ইউসুফ মিয়া (৩০) এর গোয়াল ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে উল্লিখিত অফিসার ও ফোর্স  রাত আনুমানিক ০৩.১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টাকালে মাদক কারবারি ১। মোঃ ইউসুফ মিয়া(৩০), পিতা- মুকুল ওরফে মকবুল মিয়া, সাং- লাভড়াপাড়া, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় তাকে আটক করে। এসময়ে ঘটনাস্থল উপস্থিত মাদক কারবারি ২। মোঃ ইব্রাহিম বাবু(২৮)ও ৩। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬), সুকৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ধৃত মাদক কারবারি ১। মোঃ ইউসুফ মিয়া(৩০) তার গোয়াল ঘর হতে  নিজ হাতে বাহির করিয়া দেওয়া ১৩ (তের) পুটলা অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যাহার প্রতি পুটলা ৪ (চার) কেজি, মোট ওজন (৪*১৩)= ৫২ (বায়ান্ন) কেজি, মোট অবৈধ বাজার মূল্য (৫২*৩০,০০০)= ১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা এবং ৩ টি পাটের তৈরী বস্তার ভিতর রক্ষিত মোট ৫২০ (পাঁচশত বিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, মোট অবৈধ বাজার মূল্য (৩,০০০*৫২০)= ১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ গাঁজা এবং ফেন্সিডিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে সে সাক্ষীদের সামনে স্বীকার করে যে, পলাতক আসামী ১। মোঃ ইব্রাহিম বাবু(২৮) এবং ২। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬) এর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সডিল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উক্ত ঘটনাস্থল, রুপগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে । উল্লেখিত ধৃত আসামী ও পলাতক আসামী পরস্পরের সহায়তায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল জ্ঞাতসারে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(গ)/১৪(গ)/৪১ ধারার অপরাধ করিয়াছে বিধায় তাহাদের বিরুদ্ধে বর্ণিত ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

1

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

2

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

3

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

4

হালিশহরে ইসলামী যুব আন্দোলনের নবীনবরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

5

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

6

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

7

শরৎ কালে অপ্রত্যাশিত বর্ষণে বিপর্যস্ত নিয়ামতপুর

8

নাশকতা ঠেকাতে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল বিএনপির রাজপথে অবস

9

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

10

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

11

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

12

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

13

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

14

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

15

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

16

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

17

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

18

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

19

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবদলের আহবায়ক কায়েস ভাইয়ের জন্মদিনে শু

20