মো. নুর আলম
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ডিগ্রি সনদ পেলেন বাবা, মেয়েও একই ক্লাসে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের ৫২ বছর বয়সী খায়রুল বাসার চলতি বছরের স্নাতক সমমান (ডিগ্রি) বিএসএস পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। একইসঙ্গে তার বড় মেয়ে মাহমুদা আক্তার বর্তমানে ডিগ্রি (স্নাতক) শেষ বর্ষে পড়াশোনা করছেন।

খায়রুল বাসার ১৯৯৩ সালে এসএসসি এবং ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন। এরপর দুর্গাপুর কলেজ থেকে ১৯৯৭ সালে বিএসএস পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি। তবে অদম্য ইচ্ছাশক্তির জোরে দীর্ঘ ২৮ বছর পর তিনি তার স্বপ্ন পূরণ করে বিএসএস ডিগ্রি অর্জন করেন।

খায়রুল বাসার পেশায় একজন এনজিও কর্মী। তিনি ডিএসকে ( দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ) নামক একটি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলের গর্বিত পিতা। তার বড় মেয়ে বিএসএস ফাইনাল ইয়ারে পড়ছেন, ছেলে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

দীর্ঘদিন পর আবার পড়ালেখায় ফেরার বিষয়ে খায়রুল বাসার বলেন,
"ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল ডিগ্রি অর্জন করার। কর্মস্থলের সহযোগিতা এবং পরিবারের অনুপ্রেরণায় আমি আবার পড়াশোনা শুরু করি। বিশেষ করে আমার স্ত্রী সবসময় পাশে থেকে সাহস যুগিয়েছেন। সন্তানরাও আমাকে উৎসাহ দিয়েছে। সেই শক্তি ও চেষ্টা দিয়েই আজ আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।"

অনেকে প্রশ্ন করেছেন, একই সময়ে মেয়ের সঙ্গে পড়তে লজ্জা লাগেনি? জবাবে খায়রুল বাসার বলেন,
"পড়াশোনার কোনো বয়স নেই। যে কেউ যেকোনো সময় পড়াশোনা শুরু করতে পারে। আমি চাই সবাই পড়াশোনায় ফিরে আসুক, নিজেকে আরও গড়ুক।"

ডিগ্রি অর্জন করায় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা খায়রুল বাসারকে অভিনন্দন জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

1

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

2

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

3

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

5

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

6

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

7

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

8

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

9

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

10

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

11

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

12

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

13

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

14

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

15

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

16

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

17

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

18

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

19

৮ নং হাবড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির যৌথ কর্মী সভা অনুষ

20