জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 রাকিব জামান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ ও (৪,৫,৬) সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন বেগমের বিরুদ্ধে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একাধিক পরিবারের কাছ থেকে। 
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে সংবাদ সংগ্রহকালে দেখা যায়,  ০৫ নং ডুমুরিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন বেগম তার নির্বাচনীয় এলাকা থেকে ভিডব্লিউবি (ভিজিডি) কার্ড, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, টিসিবি কার্ড ও সরকারি ঘর করে দেওয়ার কথা বলে অসহায় দরিদ্র পরিবারের কাছ থেকে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 
ভুক্তভোগীরা বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরেই নতুন অর্থবছরের ভিডব্লিউবি (ভিজিডি) কার্ড করে দেওয়ার কথা বলে ডুমুরিয়া ইউনিয়নের ০২ নং  ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে এর কাছে থেকে ৮,৫০০ টাকা নিয়ে চালের কার্ড দিয়ে আবার নাম কেটে পাশের বাড়ি মানছুরা আক্তার নামে একজনের কাছে  ৮,৫০০ টাকায় কার্ড দিয়েছে এবং ঐ কার্ডে দেখা যায় স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ৪ মাসের চাল উত্তলন করে নিয়েছে নিজাম উদ্দিন প্যানেল চেয়ারম্যান ২। জাকির নামের একজনের কাছের থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে ১০,০০০ হাজার টাকা নিয়ে ঘর দেয় নাই এমন কি টাকা ফেরত চাইলে আরো টাকা দাবি করে, ৩। ছাইফুল নামের একজনের কাছের থেকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ৭৫০০ টাকা নিয়েছে ৪। এমদাদুল নামের একজনের কাছের থেকে ৭৫০০ টাকা নিয়েছে। ভুক্তভুগীরা আরো বলেন যে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন ও তার বড় ছেলে মিলে এই অপকর্ম করে আাসছে দীর্ঘদিন ধরে।
মহিলা মেম্বার ও তার স্বামী হাবিবুর রহমান তালুকার (যিনি ডুমুরিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি) আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে নিচের ভুক্তভুগীদের কাছে থেকে টাকা নিয়েছে। ভুক্তভুগীরা হলেন ১। ঘর দেওয়ার কথা বলে নুরজাহান, পিতাঃ তাছিন উদ্দিন হাওলাদার এর কাছ থেকে ১৫,৫০০ টাকা নিয়েছে ২। শারমিন নামের একজনের কাছ থেকে ১০০০০ হাজার টাকা ৩। রফিকুল নামের একজনের কাছের থেকে ১০০০০ হাজার টাকা নিয়ে ৮ মাস পরে ৩০০০ হাজার টাকা ফেরত দেয় আর বাকি ৭০০০ হাজার টাকার বিনিময়ে চালের কার্ড করে দেয়। 
এই বিষয় তাহার মহিলা মেম্বারের সাক্ষাৎকার নেয়ার জন্য তাহার মুঠোফোনে ফোন দিলে তাহার মেয়ে এবং ছেলে ফোন ধরে একেক সময় এক এক কথা বলছে। তাহার বাড়িতে গেলে বাড়ির অন্য সদস্যরা বলেন উপজেলায় আছেন, আবার বলছেন চিতলমারীতে আছেন।
এ বিষয়ে ডুমুড়িয়া ইউনিয়ন পরিষদে ইউপি প্যালেন চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতেগেলে জানা যায় সে গত ৪ দিন পরিষদে আসে না, স্থানীয় কয়েকজন বলেন তিনি ঠিকমত পরিষদে আসেন না। গত ৪ দিন যাবত মুঠোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি, আজ তাকে পাওয়া গেলে তিনি বলেন আমি পরিষদের থেকে দুই দিন ছুটি নিয়েছি উপজেলা নির্বাহী অফিসারের কাছের থেকে এবং আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

1

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

2

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

3

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

4

বাসাইলে সুজনের নতুন কমিটি

5

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

6

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

7

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

8

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

9

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

10

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

11

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

12

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

13

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

14

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

15

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

16

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

17

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

18

সৃজনশীলতার বিস্ময় বহুমাত্রিক অনুপ্রেরণার আলোকশিখা

19

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

20