জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যার শংকায় গোয়াইনঘাট উপজেলাবাসী

মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি  ঢলে সিলেটের  উত্তরাঞ্চলে বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। ফের বন্যার সম্ভাবনা।  শংকার মধ্যে উপজেলাবাসী। 
বৃহস্পতিবার (৩০মে) রাত থেকে টানা বর্ষণে সারী, গোয়াইন ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়েছে ক্রমাগতভাবে । নদীগুলোতে বইছে স্রোত। দেখা মিলছে জলস্রোত। ফের বন্যার সম্ভাবনা বাড়ছে।শংকিত হচ্ছেন সর্বস্তরের জনসাধারণ।

আগামী তিন দিন মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।   বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩০০ মিলিমিটার। উজানে ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হচ্ছে, তবে সেটি স্বাভাবিক মাত্রায়। মূলত চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হলে পাহাড়ি ঢল নামে।
কুরবানির পশু বিক্রেতারা রয়েছেন বড় ধরনের শংকার মধ্যে। গতবছরও কুরবানির হাট ছিল মন্দা।ফের বন্যায় তাদের শংকা পুনরুত্থিত হয়েছে। 
অপরদিকে বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের বেড়েছে ভোগান্তি। দিনমজুরদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে একেবারেই। বৃষ্টির কারণে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হয়েছে স্কুল-কলেজে আসা শিক্ষক-শিক্ষার্থীদের। বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

1

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

2

পুলিশের নতুন পোশাক নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া

3

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

4

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

5

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

6

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

7

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

8

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

9

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

10

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

11

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

12

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

13

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

14

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

16

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

17

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

18

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

19

‎দুই কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে ঝুঁকিতে শিশু ও স্কুলগামী শিক্ষার

20