জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

  মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে শালিয়াবহ–জাঙ্গালিয়া আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি 

নিশ্চিত করেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

নিহতরা হলেন—রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটেকি গ্রামের আবুল কাশেম (৪০) এবং লক্ষিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের হামিদুজ্জামান হামিদ (৩২)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাব্বর আলীর ছেলে কবির হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তিন বন্ধু শালিয়াবহ চৌরাস্তা থেকে ঘোড়ারটেকির দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথেমোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাশেম ও হামিদুজ্জামান নিহত হন। গুরুতর আহত কবির হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, নিহত দু’জন রসুলপুর ইউনিয়ন যুবদলের সক্রিয় নেতা ছিলেন। আগামী ১৫ ডিসেম্বর তাঁদের সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল, ঠিক তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।

খবর পেয়ে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 

ছুটে যান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির।ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, “মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।”দুটি প্রাণহানি ও একটি পরিবারে শোকের ছায়া—দুর্ঘটনাটি এলাকায় গভীর 

শোকের সৃষ্টি করেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

1

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

2

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

3

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

4

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

5

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদ

6

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

7

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

8

চরমোনাই ইউনিয়ন তাঁতীদলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

9

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

10

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

11

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

12

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

13

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

14

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

15

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

16

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

17

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

18

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন প

19

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

20