জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাবুল আক্তার।।

যথাযোগ্য মর্যাদায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়,অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া,আনছার কমান্ডার মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা,ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল,দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জামায়াত নেতা আব্দুল আলিম,তাজুল ইসলাম,প্রহল্লাদ সরকার,দিপঙ্কর ঘোষ, বিজন কুমার ঘোষ প্রমূখ। সভায় জানানো হয় এ বছর ঝিনাইদহে এ বছর মোট ৪৫০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১০৯ টি,কালিগঞ্জে ১০১ টি,কোটচাঁদপুরে ৪৬ টি,মহেশপুরে ৪৬ টি,হরিণাকুন্ডুতে ২৭ টি,এবং শৈলকুপা উপজেলায় ১২৫টি রয়েছে। গত বছর এ জেলায় ৪৩৫টি পূজা মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বলেন,জেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশ-আনছার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। মন্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। তিনি বলেন এদেশ সম্প্রীতির দেশ,এখানে আমরা আবহমানকাল থেকে মিলে মিশে আছি থাকব। সভায় সরকারের বিভিন্ন সংস্থার অফিস প্রাধন,প্রতিনিধি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

1

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

2

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

3

তালায় সাসের SMART প্রকল্পের স্টাফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনু

4

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

5

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

6

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

7

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

8

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

9

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

10

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

11

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

12

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

13

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

14

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

15

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

16

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

17

শীতকালে হাতের চামড়া উঠে কেন

18

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

19

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

20