জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের নামে মামলা দায়ের

মোঃইকবাল হোসাইন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে ফেসবুকে কটুক্তি এবং আপত্তিকর মন্তব্য করায় হিন্দু যুবকের নামে সদর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মো. দ্বীন ইসলাম (২৮) নামে মুসলিম কমিউনিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এতে বিশ্বনাথ দাস ওরফে অভিজিৎ দাস (২২)কে আসামী করা হয়েছে। সে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি গ্রামের রতন দাসের পুত্র। তারা স্বপরিবারে বিকনা এলাকায় বসবাস করছে। অভিজিৎ দাস ঝালকাঠি সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছে।
মামলার বিবরণে জানাগেছে, ইচ্ছাকৃতভাবে এলাকায় অস্থিরতা- দাঙ্গা সৃষ্টির অভিপ্রায় জ্ঞাতসারে মুসলিম ধর্মীয় মূৃল্যবোধ অনুভূতিতে আঘাত করে ফেসবুকে 
(https://www.facebook.com/share/1AzJuU3QnU/) উস্কানীমূলক পোস্ট ও কমেন্ট করে পুনরায় দাম্ভিকতার সাথে তা প্রচার করে।
ফেসবুক পোস্টে ও কমেন্টে সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার পরিবার নিয়ে ফেসবুকে কটুক্তি এবং আপত্তিকর মন্তব্য করে। এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদি জনতা ও মুসলিম ছাত্র-জনতা ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করে। জাগ্রত মুসলিম জনতার পক্ষে মুসলিম কমিউনিটি নামে একটি  সংগঠন সৃষ্টি করে। সবার মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ২৮অক্টোবর বিকেলে সদর থানার ওসি মনিরুজ্জামান মামলা হিসেবে রেকর্ড করেন। এসআই হাসিবুল হাসান তুষারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দায়িত্ব প্রদান করেন ওসি (তদন্ত) বেলায়েত হোসেন।
এসআই হাসিবুল হাসান তুষার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মুসলিম ধর্মীয় মূৃল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উস্কানীমূলক পোস্ট ও কমেন্ট করে পুনরায় দাম্ভিকতার সাথে তা প্রচার করে অভিজিত দাস ওরফে বিশ্বজিত দাস। এঘটনায় মামলা দায়ের হলে আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

1

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

2

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

3

লাউসার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছ

4

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

5

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

6

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

7

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

8

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

9

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

10

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

11

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

12

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

13

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

14

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

15

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

16

রাতের আঁধারে লাশের কবর লুট: চুনতিতে এস্কাভাটর দিয়ে কবরস্থান

17

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

18

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

19

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

20