মোঃইকবাল হোসাইন জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবনে ১৩ অক্টোবর দিনব্যাপী গণ শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার জেলায় পিরোজপুর এ গণ শুনানির আয়োজন করে।
গন শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনেরর কমিশনার ( তদন্ত ) মিয়া মুহাম্মদ আলী আকবার আজিজী । বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ( প্রতিরোধ) মোহাম্মদ আক্তার হোসেন , বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কর্মকর্তা ডঃ মোজাহিদ আলী সরদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ।
ঘুষ দুর্নীতি জমিজমা সরকারি অর্থ আত্মসাৎসহ বেশ কিছু বিষয়ের উপর অনুষ্ঠিত অনু শুনানিতে প্রায় পাঁচশত অভিযোগকারী ও জবাবদান কারীরাগণ শুনানিতে উপস্থিত হয়েছেন এবং তাদের অভিযোগ তুলে দরেন।