জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে এস এ পরিবহনের অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শংকর দাস পবন।।

ঝালকাঠিতে এস এ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাস (৪৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি পুলিশ। 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  সকালে এস এ পরিবহনের কার্যালয়ের একটি কক্ষে ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে সেখানকার কর্মচারী নাঈম। ততক্ষনিক পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। 
শেখর বিশ্বাসের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মো. মনিরুজ্জামান বলেন, লাশের সুরাতহাল শেষে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্টের পর চুড়ান্ত ভাবে মৃত্যুর কারণ বলা যাবে।

নিহতের অফিসের কর্মচারী, পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন এস এ পরিবহন কতৃপক্ষ শেখর বিশ্বাস কে ঝালকাঠি থেকে ঢাকায় বদলী করেছে। তার মেয়ে স্মৃতি বিশ্বাসকে এইচএসসি প্রথম বর্ষে ঝালকাঠি সরকারি কলেজে ভর্তি করেছে আর ছোটো ছেলে সৈকত বিশ্বাস ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। বদলি জনিত কারণে পরিবার রেখে ঢাকায় যাওয়ার বিষয়টি মানসিক ভাবে মেনে নিতে পারেনি তাই হয়তো আত্মহত্যা করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

1

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

2

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

3

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

4

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

5

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

6

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

7

রায়গঞ্জে কৃষকদের সঙ্গে সরিষা চাষের উপর উঠান বৈঠক অনুষ্ঠিত

8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

9

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

10

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

11

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

12

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

13

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

14

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

15

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

16

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

17

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

18

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

19

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

20