মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে (৩২) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ সদস্যরা। রোববার (১ জুন) দিবাগত রাতে নোয়াখালী থেকে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেপ্তার সোহেল রানা (৩২) জয়পুরহাট শহরের আদর্শপাড়া ইসলামনগর এলাকার ছামসুদ্দীনের ছেলে।
নিহত পিয়াল জয়পুরহাট শহরের ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি ‘বাইক ওয়াশ’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ মে) দুপুর ১২টার পর জয়পুরহাট শহরের ইসলামনগরে পিয়ালের গ্যারেজের সামনে অবস্থান নেয় একদল দুষ্কৃতিকারী। কিছুক্ষণ পর পিয়াল গ্যারেজে এলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় তারা লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পিয়াল দৌড়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করলে তারা ধাওয়া করে বাড়ির গেটে গিয়ে তাকে ঘিরে ফেলে এবং ধারালো ছুরি দিয়ে পেটে, বুকে ও পিঠে একাধিক আঘাত করে। এতে পিয়ালের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে।
এ সময় আরও কয়েকজন মিলে তার হাত-পা চেপে ধরে নির্মমভাবে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত পিয়ালের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও র‍্যাব-৫ সদস্যরা জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্প তিন এবং পুলিশ তিনজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

1

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

2

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

3

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

4

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

5

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

6

বানারীপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প

7

নিজের অপকর্ম ঢাকতে সাজানো নাটকের মিথ্যা মামলার প্রধান আসামি

8

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

9

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

10

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

11

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

12

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

13

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

14

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

15

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

16

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

17

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

18

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

19

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

20