জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের স্মরণে আলোচনা সভা

মোঃইকবাল হোসাইন।।

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 

(১৬জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সুধীজনরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি জাতি চিরঋণী। তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতি বছর নিয়মিতভাবে এ দিবস পালনের মাধ্যমে আগামী প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করা জরুরি বলে মত দেন বক্তারা।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। #


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

1

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

2

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

3

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

4

বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

6

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

7

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

8

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

9

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

10

৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

11

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

12

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

13

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

14

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

15

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

16

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

17

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

18

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

19

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

20