জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

মনির আহমদ আজাদ 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টায় উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে এলডিপি থেকে আগত নেতাকর্মীদের বরণ করে নেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বড়হাতিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মো. শফি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নুরুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম এবং উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের শাহ আলমসহ আরও বহু নেতাকর্মী।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবাগত নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিই একমাত্র দল যারা গণমানুষের কথা বলে, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় অবস্থান নিয়েছে। এলডিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান, বিশেষ করে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি অনেক কর্মী-সমর্থকের মধ্যে বিভ্রান্তি ও অস্বস্তি সৃষ্টি করেছে। ফলে তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ ও আদর্শিক অবস্থান বিবেচনা করে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু দলবদল নয়, বরং জনভিত্তিক রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় বিএনপি যে এখনো সাধারণ মানুষের আশা-ভরসার ঠিকানা—এই ঘটনা তারই প্রমাণ। লোহাগাড়ায় এলডিপির এ ভাঙন বিএনপির সাংগঠনিক শক্তিকে যেমন আরও সুসংহত করবে, তেমনি দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে বলা যায়, বিএনপির প্রতি জনগণের আস্থা ও নির্ভরতা দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে, আর লোহাগাড়ায় এলডিপি থেকে শতাধিক নেতাকর্মীর যোগদান সেই বাস্তবতারই শক্ত বার্তা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

1

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

2

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

3

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

4

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

5

শান্তিগঞ্জের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আন

6

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত

7

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

8

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

9

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

10

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

11

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

12

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

13

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

14

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

15

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

16

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

17

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

18

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

19

রায়গঞ্জে টপসয়েল লুট: চক্রের ৪ সদস্য আটক, অর্থদণ্ড ও কারাদণ্ড

20