জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

 মো: মিজানুর রহমান শাহীন 



গোপদিঘি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠাইমন–অষ্টগ্রাম) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।আমি জামায়াতের আমিরকে চ্যালেঞ্জ করছি,ফজলুর রহমানের সঙ্গে মুখোমুখি হও, আমি যে আরবি শিক্ষায় লেখাপড়া করেছি, তিনি তা করেননি। কারণ তিনি বাংলা পড়েছেন, জাসদ করেছেন, আল্লাহ মানতেন না। অথচ আজ তিনি আমিরুল মুমিনিন হয়ে গেছেন!

শনিবার (২২ নভেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন  উপজেলার গোপদিঘী ইউনিউয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে বলেন,আমি চ্যালেঞ্জ করলাম,উনি যদি বলতে না পারেন যে তিনি জাসদ ছাত্রলীগ করতেন না, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। আর জাসদ ছাত্রলীগ করা মানেই—৯০% আল্লাহ-রাসুলকে বিশ্বাস করে না। আর এখন তিনি আমিরুল মুমিনিন! এই সেই জামায়াত—যারা আমার ৩০ লাখ লোককে হত্যা করেছে, যারা আমার মা–বোনের ইজ্জত নষ্ট করেছে, যারা আমার সোনার বাংলা পুড়িয়ে ছারখার করেছে। ৭১ সালে আমি সেই মুক্তিযোদ্ধা, মাকে কাঁদিয়ে, বাবার রক্তচক্ষুর অপেক্ষা উপেক্ষা করে যুদ্ধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস পাঞ্জাবিদের বুকে গুলি করেছি,দেশ স্বাধীন করেছি। এখন কি সেই জামায়াত–রাজাকারের হাতে আমার মাথা তুলে দেব। দয়া করে আপনারাই বিচার করুন।
 
হিন্দু তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক। একজন মানুষের দুই হাত না থাকলে সে পূর্ণ মানুষ নয়, ঠিক তেমনি একটি জাতি শুধু মুসলমান বা শুধু হিন্দুর উপর দাঁড়িয়ে পূর্ণ হতে পারে না—দু পক্ষই থাকলে জাতি সম্পূর্ণ হয়।

তিনি বলেন, আমি যদি পার্লামেন্টে যাই,যারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি, রক্তের সাগর সৃষ্টি হয়নি, বরং গণ্ডগোল হয়েছিল যা ইন্ডিয়া লাগিয়েছিল—এমন সব রাজাকার, আলবদরদের দেখে নিব 

গোপদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি নজু মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি এ.এইচ.এম জাহিদুল আলম জাহাঙ্গীর, সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি। মো: আব্দুল্লাহ মিয়া,সাধারন সম্পাদক, মিঠামইন উপজেলা বিএনপি।জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা।সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন সহ নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন মো: ফয়েজ উদ্দিন,সহ-সাধারন সম্পাদক গোপদিঘি ইউনিয়ন বিএন পি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

1

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

2

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

3

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

4

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

5

গোয়ালন্দে পিঠা উৎসব অনুষ্ঠিত

6

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

7

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

8

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

9

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

10

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

11

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

12

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

13

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

14

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

15

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

16

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

17

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

18

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

19

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

20