জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

 
শফিকুল ইসলাম
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, লাইসেন্সবিহীন গাড়ী চলাচল বন্ধসহ ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট চলছে। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে জামালপুর ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।
ধর্মঘটের কারণে সকাল থেকে শহরে বন্ধ রয়েছে সকল প্রকার ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল। অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। সকালে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সাধারণ যাত্রীদের দাড়িয়ে থাকতে ও যানবাহনের জন্য ভীড় করতে দেখা গেছে। জরুরী প্রয়োজনে অনেকে পায়ে হেটেই তাদের গন্তব্যে যাচ্ছেন।
অটোরিক্সা চালক হাসান আলী বলেন, লাইসেন্সের ফি আগেরটাই নির্ধারণ করতে হবে, বৃদ্ধি করা যাবে না। লাল ও সবুজ রং করে এক দিন পর পর অটোরিক্সা চালানোর নিয়ম বাতিল করতে হবে। বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। অটোরিক্সা চালক সোহেল মিয়া বলেন, ২ হাজার ৫শ টাকার লাইসেন্সের ফি বৃদ্ধি করে ৩ হাজার ৫শ টাকা করা হয়েছে। ৩ হাজার টাকার লাইসেন্স ফি বৃদ্ধি করে ৪ হাজার ৫শ টাকা করা হয়েছে। আমাদের দাবী লাইসেন্স ফি কমিয়ে পূর্বের ফি বহাল রাখতে হবে।    
সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় কোন যানবাহন না পেয়ে গৃহিনী শান্তা জানান, অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে প্রশাসনের কাছে তাদের দাবীগুলো তুলে ধরা উচিত। চাকুরিজীবি শফিকুল ইসলাম বলেন, আমি প্রায় আধা ঘন্টা ধরে হাটছি। অফিসে যাওয়ার জন্য কোন যানবাহন পাচ্ছি না। সময়মত অফিসে পৌছাতে পারব কিনা অনিশ্চিত। ধর্মঘটের কারণে আমাদের কষ্ট হচ্ছে। এমন ধর্মঘট না হওয়াই ভালো, সরকার যেন এদিকে নজর দেয়।  
জামালপুর ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা খাইরুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের কোন কমিটি নেই। আমরা সবাই নেতা, সবাই মালিক, সবাই চালক-শ্রমিক। আমরা গত ৩০ অক্টোবর জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে আমাদের দাবীগুলো নিয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ দেখছি না। প্রশাসনের সাড়া না পেয়ে আজ আমরা দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট করব। দুপুর ১টায় শহরের গেইটপাড় এলাকা থেকে অটোরিক্সা চালকদের একটি বিক্ষোভ মিছিল বের হবে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে।  
অটোরিক্সা চালকদের ৫ দফা দাবীগুলো হলো- ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, গাড়ী রং করার সিদ্ধান্ত বাতিল, যানযট নিরসনে শহরের প্রবেশপথ গুলোতে চেকপোষ্ট বসানো ও লাইসেন্সবিহীন গাড়ী চলাচল বন্ধ করা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

1

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

2

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

3

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

4

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

5

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

6

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

7

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

8

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

9

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

10

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

11

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

12

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

13

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

14

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

15

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

16

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

17

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

18

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

19

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

20