জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাত প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পৃথক চিঠিতে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে।

জামায়াতের বাকি ছয়জন হলেন—নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, “জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি ফরোয়ার্ড করে দিতে বলেছি।”

দলটির তরফে সাতজনের নিরাপত্তা ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়। পরদিনই তাতে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি সচিবালয়।

এদিকে, নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকদের ধারণা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

1

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

2

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

3

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

4

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

5

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

6

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

7

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

8

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

9

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

10

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

11

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

12

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

13

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

14

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

15

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

16

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

17

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

18

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

19

টাংগাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

20