মোঃ শামসুল ইসলাম
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জমিজমা বিরোধের জেরে মিথ্যামামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে এক পরিবারের জমি জবর দখল করে রেখেছে সন্ত্রাসী বাহিনী। জমি দখলমুক্ত করতে গেলে দেয়া হয় বেদম মার। সেই মারধোরে বাদ পড়েনি পরিবারের নারীরাও। এরপর গ্রাম্য শালিসে ঐ সন্ত্রাসীরা জমির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে জমি দখলমুক্ত করতে বলেন গ্রাম্য মাতবররা। শেষে ভূক্তভোগী পরিবারকে আরও নাজেহাল করতে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলার শেষের দিকে ১৭০ নম্বর আসামী করা হয় ঐ পরিবারের জালাল উদ্দীন'কে (৪৫)। সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এমনই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী জালাল উদ্দীনের স্ত্রী আসমা খাতুন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে আমাদের নিজ এলাকার নুরুল ইসলাম, হানিফ, বাদল, রুহুল গংদের সাথে বিরোধ চলে আসছিল। তারা আমাদের জমিজমা জবর দখল করে রেখেছিল। জবর দখল ছুটাতে গেলে গত বছর নভেম্বর মাসের ১২ তারিখ তারা আমার স্বামী জালাল উদ্দীন, দেবর জাহাঙ্গীর, চাচাশ্বশুর মকসেদসহ পরিবারের অন্যদের সাথে আমাকে ও বাড়ীর মহিলাদেরও বেদম মারধোর করে। তাদের উদ্দেশ্য ছিল আমাদের মেরে ফেলা, কিন্তু এলাকা বাসীর সহযোগিতায় সবাই গুরুতর আহত হলেও আমরা প্রাণে বেঁচে যাই। এরপর চিকিৎসারত অবস্থায় আমরা চন্দ্রিমা থানায় অভিযোগ দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় গত বছর ১৪ নভেম্বর আসামীদের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করি। পরে স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য শালিসের আয়োজন করলে তারা তাদের পক্ষে জমিজমার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে কিছুতেই কিছু না করতে পেরে তারা আমার স্বামীর নামে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারী ২০২৫ সালে বিস্ফোরক মামলায় শেষের দিকে ১৭০ নম্বরে সংযুক্ত করে আমাদেরকে বিপদে ফেলে। যদিও আমার স্বামী জালাল উদ্দিন কোনদিন কোন দলের সাথে সংযুক্ত ছিল না। সে একজন সাধারণ চালকল শ্রমিক। এরকম বিপদের মুখে আমরা সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের এ দূরাবস্থার প্রতিকার ও বিচার দাবি করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

1

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

2

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

3

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

4

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

5

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

6

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

7

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

8

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

9

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

10

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

11

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

12

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

13

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

14

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

15

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

16

অদম্য নারীদের সংবর্ধনায় অনুপ্রেরণামুখর আয়োজন নান্দাইলে

17

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

18

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

19

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

20