জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন.


মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল

সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ী মানিক মিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার  এবং হত্যাকান্ডে জড়িত কামরুল অনুসারী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে নিরিহ মানুষদের হয়রানিসহ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ ডিসেম্বর  বিকেলে বনগাঁও, দারগাখালি, নিজগাঁও, বাগানবাড়ি, গাংপার, নোয়াকোট, কাজিরগাঁও, আলমপুর ও রহমতপুর এলাকাবাসীর ব্যানারে স্থানীয় ইছামতি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বনগাঁও আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক'র সভাপতিত্বে ও সমাজকর্মী আবদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য শফিক আলী, ব্যবসায়ী বিল্লাল আহমদ, ইলিয়াস আলী, রুস্তুম আলী, আবুল মিয়া, ডাক্তার আব্দুন নুর, হাজী আলতাব মিয়া, আমির আলী, লিটন মিয়া, বাহার মিয়া, নিহতের ছেলে শিশু মাহফুজ মিয়া, নিহত মানিক মিয়ার ভাই ফজল করিম, রমজান আলী, এলাইছ মিয়া বতু, হাবিব মিয়া, আবদুল মন্নান, আবদুর রউফ, কনু মিয়া, আমির আলী, ব্যবসায়ী আকবর আলী প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩০ অক্টোবর ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতি বাজারে পাওনা টাকা আদায় নিয়ে দুই পক্ষের রক্ষক্ষয়ী সংঘর্ষে বনগাঁও গ্রামের চুনাপাথর ব্যবসায়ী মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। 
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

সীমান্তের সন্ত্রাসী কামরুল বাহিনীর হাতে নির্মম ভাবে হত্যা করা হয় মানিক মিয়াকে।এসময় ইছামতি বাজারে দোকানপাঠ ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা ব্রীজে আগুন ধরিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। আমরা মানিক হত্যা মামলা করেছি কিন্তু তারা উল্টো আমাদের জড়িয়ে ৭টি মামলা দায়ের করেছে খুনি কামরুল গংরা। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে আর আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা করছে। কিন্তু পরিতাপের বিষয় পুলিশ তাদেরকে ধরছেনা। 
অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এলাকাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা। পিতা হত্যার বিচার চান নিহতের একমাত্র শিশুপুত্র মাহফুজ। খুনিদের ফাঁসির দাবি করেন নিহতের সহোদর ফজল করিম। মানববন্ধন শেষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

1

হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে- টাঙ্গাইলে উপদেষ্

2

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

3

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

4

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

5

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

6

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

7

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

8

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

9

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

10

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

11

শীতকালে হাতের চামড়া উঠে কেন

12

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

13

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

14

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

15

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

16

ভারতের জন্য ছয় ইউনিটের পরমাণু কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

17

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

18

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

19

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

20