জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

মোঃ সফিউল আলম 

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে দলিল রেজিষ্ট্রি করতে রাজি না হওয়ায় সাব রেজিষ্টার(অতিরিক্ত দায়িত্ব) তারেক মাহমুদকে লাঞ্চিত ও অফিস থেকে বের করে দিয়েছে ভেন্ডাররা। সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ সাব রেজিষ্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। সাব রেজিষ্ট্রার চলে যাওয়ায় দলিল করতে না পেরে ফেরত গেছেন প্রত্যন্ত অঞ্চলের নারী ও পুরুষ। তারেক মাহমুদ মনোহরগঞ্জ সাব রেজিষ্ট্রার হলেও চৌদ্দগ্রামে গত দুইদিন যাবৎ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। 
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসে আগের সাব রেজিষ্ট্রারের কথা উল্লেখ করে আইন না মেনে প্রয়োজনীয় কাগজ ছাড়াই দলিল রেজিষ্ট্রি করতে চাপ দেয় ভেন্ডাররা। এরমধ্যে চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহীন ও স্ট্যাম্প ভেন্ডার কাউছার আহমেদ অন্যতম। সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদ আইনের বাইরে কোন দলিল রেজিষ্ট্রি করতে পারবে না বলায় ক্ষীপ্ত হয়ে উঠে ভেন্ডাররা। পরে ধমক দিয়ে সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদকে চেয়ার থেকে নামিয়ে বের করে দেন। তখন অফিসের অন্যান্য অসাধু কর্মকর্তারা তাকিয়ে থাকলেও প্রতিবাদ করেনি। লাঞ্চিত হওয়ার পর সাব রেজিষ্ট্রার চলে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের নারী-পুরুষ দলিল না করেই বাড়ি ফিরে গেছেন। গত কয়েকবছর যাবৎ চৌদ্দগ্রামের সংঘবদ্ধ দলিল লিখক বা ভেন্ডার চক্র তাদের কথামতো অনিয়মে রাজি না হলে সাব রেজিষ্ট্রারকে লাঞ্চিত করেন। এরআগে সাব রেজিষ্ট্রার মেহেদী হাসানকেও লাঞ্চিত করেছিল ভেন্ডাররা। 
মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বয়োবৃদ্ধ মাওলানা নেছার উল্লাহ বলেন, নানার বাড়ির হক সূত্রে পাওয়া সম্পত্তি কবলা নিতে আত্মীয় স্বজন সবাইকে অনেক কষ্টে নিয়ে আসলাম। এখানে আসার পর শুনেছি, ভেন্ডারদের সাথে দ্বন্দ্বে সাব রেজিষ্টার না থাকায় দলিল করতে পারিনি। এখন সবাই চলে যাচ্ছে। 
চট্টগ্রামের ব্যবসায়ী জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরার শাহ আলম বলেন, ক্রয় করা জমির কবলা নিতে এসেছি। কিন্তু সাব রেজিষ্ট্রার-ভেন্ডারদের দ্বন্দ্বে সাব রেজিষ্ট্রার চলে যাওয়ায় কবলা নিতে না পেরে চট্টগ্রাম ফিরে যাচ্ছি। 
স্ট্যাম্প ভেন্ডার কাউছার আহমেদ বলেন, সাব রেজিষ্টার তারেক মাহমুদ কাগজপত্র নিয়ে ঝামেলা করেছে। আজকে ওনি চলে গেছে। পরে এসে দলিল করবে বলে আমাদেরকে জানিয়েছে। ওনাকে আমার পক্ষ থেকে লাঞ্চিত করা হয়নি। 
চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহীন বলেন, পাওয়ার রেজিষ্ট্রি সাব কবলা দলিল নিয়ে একটি ঝামেলা হয়েছে। ওনি আইন দেখিয়ে করতে রাজি হয়নি। আগের সাব রেজিষ্ট্রার এসব দলিল করতো। কিন্তু তারেক মাহমুদ আর্থিক কিছু চাচ্ছেন, না দেওয়াতে দলিল না করেই চলে গেছে। 
চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদ বলেন, ঝামেলার বিষয়টি অফিসিয়াললি দেখা হবে। 
সোমবার বিকেলে কুমিল্লা জেলা রেজিষ্ট্রার আনোয়ারুল হক চৌধুরী বলেন, ‘সাব রেজিষ্ট্রার তারেক মাহমুদ মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছে। লিখিত অভিযোগ দাখিল করবে। তারপর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

1

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

2

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

3

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

4

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

5

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

6

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

7

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

8

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

9

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

10

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

11

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

12

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

13

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

14

গোয়ালন্দে যুবলীগের সভাপতি ও কৃষক লীগের সদস্য সচিব গ্রেপ্তার

15

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

16

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

17

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

18

নদী ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা

19

শিবচরের পদ্মায় জাটকা নিধন—প্রশ্নের মুখে মৎস্য বিভাগ ও নৌ পুল

20