কুষ্টিয়া হতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গরুর হাটে আসার পথে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোয়াজ্জেম নামে(৫০) গরু ব্যবসায়ী।
গত ২৮/০৫/২০২৫ খ্রি. বেলা ২:০০ ঘটিকায়। মোয়াজ্জেম হোসেন কে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারাখি ইউনিয়নের কমলাপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
মোয়াজ্জেম হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, আমার বাব একজন গরুর ব্যবসায়ী।তিনি কুরবানী জন্য গরু দেখতে যান।তার সাথে কোন টাকা নিয়ে যাননি।কথা ছিল হাটে গরু পছন্দ হলে তিনি আমাকে জানাবেন। তারপর টাকা নিয়ে গরু কিনে আনবো।
সাইফুল ইসলাম বলেন, বেলা ১২:০০ ঘটিকায় লোক মারফত জানতে পারি। আমার বাবা কে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় বাসের মধ্য পড়ে আছে। বাসের যাত্রীরা তাকে চিকিৎসা দেওয়া জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আমার কাছে থাকা মোবাইল টা তার নেইনি। ধারনা করা হচ্ছে পানের সাথে চেতনানাশক কিছু একটা খাওয়ানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদ আলম বলেন, চেতনানাশক খাওয়ানো হয়েছে।তার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিয়মিত পর্যবেক্ষনে রাখা হয়েছে।
মন্তব্য করুন